ভুলে যৌনবর্ধক ট্যাবলেট সেবনে কোমা থেকে ফিরল করোনাক্রান্ত রোগী

  • Reporter Name
  • Update Time : ০৪:১৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
  • 253

ফার্স্ট নিউজ ডেস্কঃ

করোনা সংক্রমণ তীব্র হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক নার্স । শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়। সেই সময় তারই সহকর্মী নার্স ভুল করে তাকে ভায়াগ্রা দিয়ে দেন । আর তাতেই ঘটে যায় মিরাকল। ২৮ দিন ধরে কোমায় থাকার পরে তিনি সুস্থ হয়ে ওঠেন । ঘটনাটি ঘটে ব্রিটেনের এক হাসপাতালে । সেখানে কাজ করতেন মনিকা আলমেইদা নামে ওই নার্স।

কোভিড রোগীদের সেবা করতে গিয়ে আক্রান্ত হন তিনি। এরপর ধীরে ধীরে স্বাদ ও গন্ধ হারিয়ে ফেলতে থাকেন। অক্সিজেন লেভেল ক্রমাগত কমে যায় । সঙ্গে নাক দিয়ে রক্ত পড়তে থাকে । একসময় কোমায় চলে যান মনিকা ।

তাকে ওষুধ দিতে গিয়ে ভুল করেই ভায়াগ্রা দিয়ে দেন এক সহকর্মী । আর ভাতেই শাপে বর হয় । মনিকার শরীরে অক্সিজেনের মাত্রা দ্রুত বাড়তে থাকে। চিকিৎসায় সাড়া দিতে থাকেন তিনি । মারাত্মক এই ‘ ভুল ‘ করার জন্য সহকর্মীকে ধন্যবাদ জানিয়েছেন মনিকা ।

তবে করোনা চিকিৎসায় এর আগে আমেরিকায় ভায়গ্রার ব্যবহার করা হয়েছিল । কিন্তু অন্যান্য উপসর্গ দেখা দেওয়ায় পরবর্তী সময় তা বাতিল করা হয় ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভুলে যৌনবর্ধক ট্যাবলেট সেবনে কোমা থেকে ফিরল করোনাক্রান্ত রোগী

Update Time : ০৪:১৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২