অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদা (টিপিএস) পাওয়া অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের আইনি পথ খুঁজতে অথবা নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন।
সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যারা বৈধভাবে স্থায়ী বসবাসের সুযোগ পাবেন না, তাদের দেশে ফিরতে সহায়তা করবে সরকার। এ ক্ষেত্রে বিমান ভাড়ার পাশাপাশি নতুন করে জীবন শুরু করতে প্রায় ২ হাজার ১০০ ডলার আর্থিক সহায়তাও দেওয়া হবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনকে লাখ লাখ হাইতিয়ান ও সিরীয় অভিবাসীর অস্থায়ী সুরক্ষা মর্যাদা (টিপিএস) বাতিলের অনুমতি দেয়। এর পরই এ বিষয়ে প্রশাসনের অবস্থান স্পষ্ট করেন মুলিন।
যুক্তরাষ্ট্রের আইনে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য বড় সংকট থেকে পালিয়ে আসা বিদেশি নাগরিকদের সাময়িকভাবে টিপিএস সুবিধা দেওয়া হয়। অতীতে এ সুবিধার মেয়াদ একাধিকবার বাড়ানো হলেও এবার তা বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।
২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পের পর হাইতির নাগরিকদের এবং ২০১২ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ার নাগরিকদের প্রথম টিপিএস সুবিধা দেওয়া হয়েছিল।
সূত্র: রয়টার্স

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ

Update Time : ১১:৪৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬