চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার মোকামবাড়ী শাহী ঈদগাহ মাঠে আজ রোববার
ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা শাখা আয়োজিত
গণ-সমাবেশে ইসলামি দলগুলোর একটিমাত্র বাক্স থাকার
আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির
ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘প্রচলিত গণতন্ত্রের
দোহাই দিয়ে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে অশান্তি লাগিয়ে
রেখেছে। ইসরায়েলকে দিয়ে ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ
চালিয়েছে।’
ইসলামি দলগুলোর ঐক্যের বিষয়ে তিনি বলেন ‘ঐক্যের ডাক
এসেছে। আমরা চাই ইসলামি দলগুলোর একটিমাত্র বাক্স
থাকুক। সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের শাসন কায়েম করতে
হবে।’
৫ আগস্টের বিষয়ে তিনি বলেন- ‘ছাত্র-জনতার আন্দোলনে
কত মায়ের বুক খালি হলো, কত মেধাবী জীবন দিল আরেক
দিকে একদল লোক লুট-পাট নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তাদের
বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা শাখার
সভাপতি মাওলানা আবুল কালাম কাসেমীর সভাপতিত্বে
বিশেষ অতিথির বক্তৃতা রাখেন জাতীয় ওলামা মাশায়েখ
আইম্মা পরিষদ কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা
মাহবুবুর রহমান আশরাফী, বরিশালের জাগুয়া ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান মুফতি হেদায়াতুল্লাহ্ খাঁন আজাদী,
ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব
প্রকৌশলী আশরাফুল আলম, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক
সম্পাদক মাওলানা খলিলুর রহমান, কুমিল্লা উত্তর জেলা
সভাপতি মাওলানা মুহাম্মদ তৈয়্যব, সেক্রেটারি মাওলানা
মুহাম্মদ নূর হোসাইন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয়
সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, উত্তর জেলা
সভাপতি কে.এম হুমায়ূন কবির, ইসলামী ছাত্র আন্দোলন
কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন, কুমিল্লা
উত্তর জেলা সভাপতি হোসাইন আহমাদ।
সমাবেশ সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ
চান্দিনা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সরকার ও
যুব আন্দোলন চান্দিনা উপজেলা শাখার সহ-সভাপতি
জোবায়ের খাঁন ফরাজী।
Reporter Name 
























