আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:৪৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • 317

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পিআর আমি নিজেই বুঝি না। দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না। গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না— এসব দাবি দিয়ে তারা নির্বাচন ভণ্ডুল করতে চায়।’

বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘পিআর নিয়ে তর্ক-বিতর্ক পার্লামেন্টে হবে। যে-সব বিষয়ে দলগুলো একমত, সেগুলো জুলাই সনদে সাক্ষর হবে। বাকিগুলোর জন্য গণভোট হবে। দয়া করে নির্বাচনটা দিয়ে অস্থিরতা কাটান। হিংসার রাজনীতি চাই না, হিন্দু-মুসলিম বিভেদ চাই না, সবাই মিলে শান্তিতে থাকতে চাই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘অতীতে আমরা সরকারে ছিলাম, কিভাবে দেশ পরিচালনা করতে হয় জানি। বিএনপি নির্বাচিত হলে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, স্বাস্থ্য ও শিক্ষা খাতকে গুরুত্ব দেওয়া হবে, কৃষকদের প্রতি সর্বাধিক মনোযোগ দেওয়া হবে।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘জনগণ যাকে ভোট দেবে তিনিই নির্বাচিত হবেন। ভাগাভাগি নয়, দেশটার ক্ষতি করবেন না। আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের মধ্যে থাকতে চাই।’

সভায় বিএনপির জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল

Update Time : ০২:৪৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫