ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তেহরানের ওপর অস্ত্র ও অন্যান্য নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে। ইউরোপীয় দেশগুলোর উদ্যোগে আরোপিত এই নিষেধাজ্ঞার প্রক্রিয়ায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি নেতৃত্ব দিয়েছে।
ইরান ২০১৫ সালের পারমাণবিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করছে। যদিও ইউরোপীয় দেশগুলো ইরানকে চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে, তেহরান নিষেধাজ্ঞার কঠোর প্রতিক্রিয়া জানাবে বলেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরোবার কোনো ইচ্ছা নেই উল্লেখ করেছেন।
রাশিয়া এই নিষেধাজ্ঞা পুনর্বহালকে অবৈধ হিসেবে চিহ্নিত করেছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন বলেছে, পরমাণু ইস্যুর স্থায়ী সমাধান কেবল কূটনীতি ও আলোচনার মাধ্যমে সম্ভব।
সূত্র: রয়টার্স।
ডেস্ক নিউজ 























