Dhaka ১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে আলোচনার জন্য কাল পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা : ট্রাম্প

ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আগামীকাল সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। তবে আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কারা অংশ নেবেন, তা তিনি স্পষ্ট করেননি।

এর আগে প্রথম দফার আলোচনায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নেতৃত্ব দিয়েছিলেন বলে জানা যায়। তবে নতুন এই বৈঠক নিয়ে হোয়াইট হাউস বা ভাইস প্রেসিডেন্টের দপ্তর থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

একই পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, গতকাল হরমুজ প্রণালীতে গোলাগুলির মাধ্যমে ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তি ইরান মেনে না নিলে দেশটির বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এই বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র : আল-জাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ইরানের সঙ্গে আলোচনার জন্য কাল পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা : ট্রাম্প

Update Time : ০৯:২৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬