আন্তর্জাতিক প্রতিনিধি
চলতি সপ্তাহে ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরাইলের জন্য একটি
শিক্ষা বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
শনিবার (৫ অক্টোবর) তার কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে এএফপি একথা
জানায়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির দামেস্ক সফরের প্রেক্ষাপটে
আসাদকে উদ্ধৃত করে এএফপি জানায়, ইসরাইল ইরান-সমর্থিত লেবাননের
হিজবুল্লাহ নেতা হাসান নসরুল্লাহকে হত্যার ঠিক কয়েক দিন পর মঙ্গলবার
সন্ধ্যায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা একটি জোরালো জবাব এবং জায়নবাদি
সত্তার জন্য একটি শিক্ষা।
Reporter Name 























