উৎসবমুখর পরিবেশে চলছে আইইবির ভোট

  • Reporter Name
  • Update Time : ০১:০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
  • 126

নিজস্ব প্রতিবেদক

দেশের সবচেয়ে প্রাচীন পেশাজীবী সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচনে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পযর্ন্ত। এবার আইইবির ভোটারের সংখ্যা ১৭ হাজার ৬১১ জন।

সরেজমিন আইইবি চত্বরে দেখা যায়, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে প্রকৌশলীরা সন্তুষ্ট। আইইবির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে পুলিশ, আনসার, নিরাপত্তা কর্মী ও দুইশ রোভার স্কাউট স্বেচ্ছাসেবায় নিয়োজিত রয়েছে।

জানা গেছে, আইইবির নির্বাচনে ১০টি কেন্দ্রীয় নির্বাহী পদের বিপরীতে ৩৪ জন, আইইবির সেন্ট্রাল কাউন্সিল সদস্যের ২৭ পদের বিপরীতে ১৪৫ জন, সাতটি বিভাগীয় কমিটির ৮৮টি পদের বিপরীতে ১৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইইবি ঢাকা কেন্দ্রের চারটি পদের বিপরীতে ১০ জন এবং লোকাল কাউন্সিল মেম্বারের ৩০ পদের জন্য ১০০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার ঢাকায় ১২টি পদের বিপরীতে ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরো জানা গেছে, ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার লক্ষ্যে ৫০০ বুথ স্থাপন করা হয়েছে। ভোটাররা ওএমআর শিটের মাধ্যমে ভোট দিচ্ছেন।

‘উন্নত জগৎ গঠন করুন’ এই স্লোগানে ১৯৪৮ সালের ৭ মে পেশাজীবীদের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান আইইবি প্রতিষ্ঠিত হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

উৎসবমুখর পরিবেশে চলছে আইইবির ভোট

Update Time : ০১:০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩