এবার বাড়লো ওএমএসের আটার দাম

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
  • 269

জ্যেষ্ঠ প্রতিবেদক
এবার বাড়লো সরকারিভাবে খোলাবাজারে বিক্রি (ওএমএস) করা আটার দাম। খোলা আটার দাম প্রতি কেজিতে ৬ টাকা ও প্যাকেট আটার দাম কেজিতে সাড়ে ৪ টাকা বাড়ানো হয়েছে।
আগামী রোববার (২০ নভেম্বর) থেকে প্রতি কেজি খোলা আটা ভোক্তা পর্যায়ে ২৪ টাকায় বিক্রি হবে। এখন প্রতি কেজি খোলা আটার দাম ১৮ টাকা। অন্যদিকে দুই কেজি প্যাকেটের আটা বিক্রি হবে ৫৫ টাকায়, এখন যার দাম ৪৬ টাকা। ফলে প্যাকেটের আটা প্রতি কেজিতে বেড়েছে সাড়ে ৪ টাকা। দুই কেজির প্যাকেট আটার দাম বেড়েছে ৯ টাকা।
বুধবার (১৬ নভেম্বর) ওএমএস কার্যক্রমে বিক্রি করা খোলা ও প্যাকেট আটার মূল্য পুনর্নির্ধারণ করে খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে। নতুন দাম আগামী ২০ নভেম্বর থেকে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
গত কিছুদিন ধরে আটা ও ময়দার বাজার ঊর্ধ্বমুখী। সরকারি বাণিজ্য সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরীতে খোলা ও প্যাকেট আটা-ময়দা কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।
নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সরকার ওএমএস কার্যক্রমের আওতায় চাল ও আটা বিক্রি করে থাকে। এক ব্যক্তি একসঙ্গে ৫ কেজি ওএমএসের খোলা আটা কিনতে পারেন।
পুনর্নির্ধারিত দাম অনুযায়ী, খোলা আটার ক্ষেত্রে কেজিতে মিলারের কাছে গমের এক্স গুদাম মূল্য ১৯ টাকা, পেষাইসহ মিলারের কমিশন ২ টাকা ৫ পয়সা, ডিলারের কাছে আটা বিক্রি ২১ টাকা ৫০ পয়সা, ডিলারের কমিশন ও পরিচালন ব্যয় ২ টাকা ৫০ পয়সা।
দুই কেজির প্যাকের আটার ক্ষেত্রে মিলারের কাছে গমের এক্স গুদাম মূল্য ৩৮ টাকা, পেষাই ও প্যাকেট করাসহ মিলারের কমিশন ১৩ টাকা, ডিলারের কাছে আটা বিক্রি ৫১ টাকা এবং ডিলারের কমিশন ও পরিচালন ব্যয় ৪ টাকা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

এবার বাড়লো ওএমএসের আটার দাম

Update Time : ০৬:৩৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২