কঙ্গোতে তামা–কোবাল্ট খনিতে সেতু ধসে নিহত ৩২

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • 265

গণতান্ত্রিক প্রজাতন্ত্রী কঙ্গোর (ডিআরসি) লুয়ালাবা প্রদেশের কালান্ডো এলাকার একটি তামা–কোবাল্ট খনিতে অস্থায়ী সেতু ধসে কমপক্ষে ৩২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ভারী বর্ষণ ও ভূমিধসের ঝুঁকির কারণে খনিতে প্রবেশে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা থাকলেও শ্রমিকরা বেআইনিভাবে খনিতে ঢুকে পড়লে অতিরিক্ত ভিড়ের চাপেই সেতুটি ধসে পড়ে।

প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রয় কাউমবে মেয়োন্ডে জানিয়েছেন, পানি থাকা একটি গভীর খাল পার হওয়ার জন্য নির্মিত অস্থায়ী সেতুটি একসঙ্গে বহু শ্রমিক ওঠায় ভেঙে পড়ে। ডিআরসি-র শিল্পোৎপাদন সহায়তা ও নির্দেশনা সংস্থা জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে শ্রমিকরা খনিতে ঢোকার সময় সেনা সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই দৌড়ে সেতুর দিকে গেলে তা ধসে পড়ে। সংস্থাটির দাবি, এ ঘটনায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে।

দীর্ঘদিন ধরে খনিটির মালিকানা নিয়ে বেআইনি শ্রমিক, কো-অপারেটিভ এবং চীনা মালিকদের মধ্যে বিরোধ চলছে। কালান্ডো এলাকায় ১০ হাজারেরও বেশি বেআইনি শ্রমিক কাজ করে। দুর্ঘটনার পর প্রাদেশিক প্রশাসন সব কার্যক্রম স্থগিত করেছে এবং মানবাধিকার সংগঠনগুলো সেনাবাহিনীর ভূমিকা নিয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে।

ডিআরসি বিশ্বের সবচেয়ে বেশি কোবাল্ট উৎপাদনকারী দেশ, যা বৈদ্যুতিক গাড়ি ও বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রের ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয়। দেশটির কোবাল্ট উৎপাদনের ৮০ শতাংশ চীনা মালিকানাধীন কোম্পানির নিয়ন্ত্রণে।

সূত্র: আল-জাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

কঙ্গোতে তামা–কোবাল্ট খনিতে সেতু ধসে নিহত ৩২

Update Time : ১১:১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫