কারা অধিদফতরের নতুন মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • 31

কারা অধিদফতরের নতুন মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মো: আনোয়ারুল কবীর, এনডিসি, এডব্লিউএফসি, পিএসসি।
সোমবার (১২ অক্টোবর) সকালে তিনি কারা অধিদফতরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানানো হয়।

কারা অধিদফতরে পৌঁছালে ভারপ্রাপ্ত কারা মহাপরিদর্শক কর্নেল মেজবাহুল আলম সেলিম এবং অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো: জাহাঙ্গীর কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন মহাপরিদর্শককে স্বাগত জানান।

এর আগে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীরকে প্রেষণে কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। প্রাক-নিয়োগকালীন সময়ে তিনি সিলেট সেনানিবাসে ব্রিগেডের কমান্ডারের দায়িত্ব পালন করছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

খুলনায় গুলি, খুন ও হামলার ধারাবাহিকতা, বাড়ছে নিরাপত্তাহীনতা

কারা অধিদফতরের নতুন মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

Update Time : ১১:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬