কোনো প্ররোচনায় বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভ্রান্তকারীদের কোনো প্ররোচনায় বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না। বাংলাদেশের মানুষ এখন সামনে এগিয়ে যাবে এবং নিজেদের পাশাপাশি দেশের ভাগ্যও পরিবর্তন করবে।

রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর এখন দেশ গঠনের সময় এসেছে। পৃথিবীর বহু দেশ বাংলাদেশের পরে স্বাধীন হয়েছে। কিন্তু কাজ ও পরিশ্রমের মাধ্যমে তারা নিজেদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়েছে। তাই আর পেছনে পড়ে থাকার সুযোগ নেই। জনগণের জীবনমান উন্নয়ন ও দেশের ভাগ্য পরিবর্তনই এখন একমাত্র লক্ষ্য।

নিজের ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে জনসমর্থন প্রত্যাশা করে তারেক রহমান বলেন, বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ। জনসমর্থন থাকলে সব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে।

তিনি বলেন, বাংলাদেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তর করতে চান তারা। যাতে প্রত্যেক মানুষ নিজের শ্রমের মাধ্যমে নিজের ও পরিবারের ভাগ্য পরিবর্তন করতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কোনো প্ররোচনায় বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না : প্রধানমন্ত্রী

Update Time : ০৩:৪৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬