খালেদাপুত্র আরাফাত রহমান কোকোর শাশুড়ি আর নেই

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:৪৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • 114

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রবিবার (৬ এপ্রিল) ভোররাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মুকরেমা রেজা ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার বাদ আসর রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

মায়ের অসুস্থতার খবর পেয়ে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি গত ৩০ মার্চ লন্ডন থেকে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরে আসেন। দেশে ফেরার পর থেকে তিনি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মায়ের সেবায় নিয়োজিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

খালেদাপুত্র আরাফাত রহমান কোকোর শাশুড়ি আর নেই

Update Time : ১০:৪৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫