Dhaka ০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাবতলী থেকে পাটুরিয়া ঘাট ৩০০ টাকা!

  • Reporter Name
  • Update Time : ১১:২২:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
  • 626

জ্যেষ্ঠ প্রতিবেদক:
আজ থেকে শুরু হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের ছুটি। তবে ছুটি আজ শুরু হলেও দুইদিন আগেই শুরু হয়েছে ঈদযাত্রা। গত দুইদিন ঈদযাত্রায় বাড়ি ফেরা মানুষের তেমন চাপ না থাকলেও আজ সব টার্মিনালে উপচেপড়া ভিড়। আর এই সুযোগে গণপরিবহনে চলছে ভাড়া নিয়ে নৈরাজ্য। রাজধানীর গাবতলী থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত ভাড়া হাঁকছে ৩০০ টাকা, যা প্রকৃত ভাড়ার দ্বিগুণ। ওই রুটে চলা সেলফি পরিবহনসহ ঢাকার ভেতরে চলা বাসগুলো বাড়তি ভাড়া আদায় করে দূরপাল্লায় চলাচল করছে।

বুধবার (১৯ এপ্রিল) রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে দেখা যায়, সেলফি পরিবহনে গাবতলী থেকে পাটুরিয়া যাত্রীপ্রতি ভাড়া নিচ্ছে ৩০০ টাকা। তবে মৌমিতা, রবরব, ওয়েলকাম ও শুকতারা পরিবহনও দূরপাল্লায় চলাচল করে বাড়তি ভাড়া রাখছে।

গাবতলী থেকে পাটুরিয়াগামী যাত্রী সৌরভ হোসেন বলেন, রাজবাড়ী যাবো। প্রথমে পাটুরিয়া গিয়ে ঘাট পার হয়ে রাজবাড়ী যাবো। কিন্তু ঈদ আসলেই পাটুরিয়া ঘাটের রুটের বাস ভাড়া বেড়ে যায়। সাধারণ সময়ের ১৫০ থেকে ১৭০ টাকার ভাড়া ৩০০ টাকা চাচ্ছে। তবে যেতে যেহেতু হবেই তাই কিছুই করার নেই।

আজ থেকে অফিস ছুটি হওয়ায় গাবতলীতে বাড়ি ফেরা যাত্রী বেড়েছে। ফলে বাড়তি আয়ের আশায় রুট পারমিট না থাকলেও গাবতলী থেকে পাটুরিয়া রুটে বেশ কিছু পরিবহনের বাস চলছে, যে বাসগুলো সাধারণত ঢাকার অভ্যন্তরে চলাচল করে।

বাড়তি ভাড়া আদায় প্রসঙ্গে সেলফি পরিবহনের একটি বাসের হেলপার বলেন, এখন ঘাট থেকে যখন আসবো পুরো বাস খালি আসবে। ফলে ৩০০ টাকা ভাড়া না নিলে তেলের দাম উঠবে না। আমাদের তো পেট চালাতে হবে।

দুইশ টাকা ভাড়া দিয়ে পাটুরিয়া যেতে রবরব পরিবহনে উঠেছেন আমিনুল ইসলাম। তিনি বলেন, উপায় নেই ভাই। কী করবো, বাধ্য হয়ে যেতে হবে। এই সুযোগ নিয়ে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

গাবতলী থেকে পাটুরিয়া ঘাট ৩০০ টাকা!

Update Time : ১১:২২:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩