চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৪:১২:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • 50

চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস–২ মিশনের চার নভোচারী।

শনিবার সকাল ৬টা ৭ মিনিটে তাদের বহনকারী ‘ওরিয়ন’ মহাকাশযান ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে।

গত ১ এপ্রিল রিড ওয়াইজম্যান, ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার এবং জেরেমি হ্যানসেনকে নিয়ে এই মহাকাশযাত্রা শুরু হয়। তারা ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ১০ দিনের অভিযানে মহাকাশে যান এবং চাঁদের অদৃশ্য পাশ দিয়ে প্রদক্ষিণ করেন।

এটি ১৯৭২ সালের অ্যাপোলো–১৭-এর পর প্রথম মানবচালিত চন্দ্র অভিযান। এই মিশনে তারা মানব ইতিহাসে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করেন।

সমুদ্রে অবতরণের পর নভোচারীদের উদ্ধার করে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস জন পি মুরথা-তে নেওয়া হয়। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং পরে হিউস্টনের জনসন স্পেস সেন্টারে নেওয়ার কথা রয়েছে।

মিশনটি একাধিক নতুন ইতিহাস গড়েছে। চাঁদের দূরবর্তী অংশে অবস্থানের সময় তাদের পৃথিবী থেকে দূরত্ব ছিল প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৫৭ মাইল, যা অ্যাপোলো–১৩-এর রেকর্ড ভেঙেছে।

এ ছাড়া এই অভিযানে ভিক্টর গ্লোভার প্রথম অশ্বেতাঙ্গ, ক্রিস্টিনা কোচ প্রথম নারী এবং জেরেমি হ্যানসেন প্রথম অ-মার্কিন হিসেবে চাঁদের কক্ষপথ ভ্রমণের ইতিহাস গড়েন।

এই অভিযানটি ভবিষ্যতে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষ পাঠানোর পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

Update Time : ০৪:১২:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬