জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:৩৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • 207

জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাত ১০টা ৪ মিনিটের দিকে তিনি স্মৃতিসৌধে প্রবেশ করেন এবং প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান শেষে রাত ১০টা ৩৩ মিনিটে প্রাঙ্গণ ত্যাগ করেন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়াসহ দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জড়ো হন। ব্যানার ও ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এলাকায় ভিড়ের সৃষ্টি হয়। এ সময় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ দলের কেন্দ্রীয় ও স্থায়ী কমিটির একাধিক নেতা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পৌঁছে জিয়ারত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

Update Time : ১২:৩৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫