জ্যেষ্ঠ প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) জন্য ২৬টি এবং ১৪ দলীয় জোট শরিকদের জন্য ৬টি সংসদীয় আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। রোববার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) কমিশন সচিব জাহাংগীর আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আওয়ামী লীগ ২৯৮ আসনে মনোনয়নপত্র জমা দেয়। এর মধ্যে ৫টি আসন ইসির বাছাইয়ে বাতিল হয়েছে। তবে সেই ৫টি আসনের প্রার্থীর বিষয়ে কিছু জানাননি তিনি।
তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ২৬৩টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া জাপা ২৬টি এবং শরিকদের জন্য ৬টি আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জাপার সঙ্গে সমঝোতা হওয়া আসনগুলো হলো- ঠাকুরগাঁও-৩, নীলফামারী-৩ ও ৪, রংপুর-১ ও ৩, কুড়িগ্রাম-১ ও ২, গাইবান্ধা-১ ও ২, বগুড়া-২ ও ৩, সাতক্ষীরা-২, পটুয়াখালী-১, বরিশাল-৩, পিরোজপুর-৩, ময়মনসিংহ-৫ ও ৮, কিশোরগঞ্জ-৩, মানিকগঞ্জ-১, ঢাকা-১৮, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়িয়া-২, ফেনী-৩, চট্টগ্রাম-৫ ও ৮, নারায়ণগঞ্জ-৫ আসন। এই আসনগুলোতে দলীয় কোনো প্রার্থী দেবে না আওয়ামী লীগ।
অন্যদিকে ১৪ দলীয় জোটের অন্য শরিকদের সঙ্গে সমঝোতা হওয়া আসনগুলো হলো- বগুড়া ৪, রাজশাহী ২, কুষ্টিয়া ২, বরিশাল-২, পিরোজপুর-২ ও লক্ষ্মীপুর-৪। এসব আসনেও দলীয় প্রার্থী দেবে না আওয়ামী লীগ।
ব্রেকিং :
জাপাকে ২৬ ও শরিকদের ৬টি আসন দেবে আওয়ামী লীগ
-
Reporter Name - Update Time : ০৭:২২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
- 167
জনপ্রিয়
























