জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট রাজনৈতিক দলের জোটে যুক্ত হয়েছে আরও দুটি রাজনৈতিক দল। নতুন করে জোটে যোগ দেওয়া দল দুটি হলো কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার ২৮ ডিসেম্বর বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কিছুক্ষণ আগে এনসিপির সঙ্গে বৈঠক হয়েছে এবং সেখানে তারা এই রাজনৈতিক জোটে যুক্ত হওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে। এনসিপি নিজস্ব সংবাদ সম্মেলনের মাধ্যমে আজ রাতের মধ্যেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে এলডিপি ও এনসিপির জোটে যোগ দেওয়ার ঘোষণা দেওয়া হলেও এনসিপির কোনো নেতা সেখানে উপস্থিত ছিলেন না।
এর আগে জামায়াতের নেতৃত্বাধীন এই জোটে ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। নতুন দুটি দল যুক্ত হওয়ায় জোটটির পরিধি আরও বিস্তৃত হলো।
ব্রেকিং :
জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিলো এলডিপি ও এনসিপি
-
ডেস্ক নিউজ - Update Time : ০৬:৩৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- 201
Tag :
জনপ্রিয়
















