জুলাই শহীদ শাহরিয়ারের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, দুর্দশায় মা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনের অনুদানের টাকা দিয়ে তার বাবা মোহাম্মদ আব্দুল মতিন দ্বিতীয় বিয়ে করেছেন—এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

শাহরিয়ারের মা মমতাজ বেগম অভিযোগ করেন, ছেলের মৃত্যুর পর সরকারি অনুদানের অর্থ ব্যবহার করে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন।

তিনি আরও দাবি করেন, স্বামীর আর্থিক সামর্থ্য না থাকলেও শহীদ ছেলের নাম ব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও প্রতারণার সঙ্গে জড়িয়েছেন। এমনকি সরকারি বরাদ্দের ৩০ লাখ টাকা তার স্বাক্ষর জাল করে তোলার চেষ্টাও করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, গত ২৯ মে ৭ লাখ টাকা কাবিন ও প্রায় সোয়া ৫ লাখ টাকার স্বর্ণালংকার দিয়ে দ্বিতীয় বিয়ে করেন আব্দুল মতিন। এ ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন মমতাজ বেগম। তিনি তার ১০ বছর বয়সী মেয়েকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করলেও পরিবারের সদস্যরা তা প্রতিহত করেন।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন মোহাম্মদ আব্দুল মতিন। তিনি বলেন, বংশ রক্ষার জন্য এবং মায়ের অনুরোধে দ্বিতীয় বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর সম্মতি নিয়েই বিয়ে করেছেন বলেও দাবি করেন তিনি। এছাড়া ছেলের অনুদানের টাকা দিয়ে বিয়ে করার অভিযোগও তিনি নাকচ করেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়কারী আল নূর আয়াস বলেন, শহীদ সন্তানের বাবার এমন সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। তার মতে, মেয়েকে নিয়েই সংসার চালিয়ে যাওয়া উচিত ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

জুলাই শহীদ শাহরিয়ারের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, দুর্দশায় মা

Update Time : ০৪:১৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬