ট্রাম্পের ভাষণ বিকৃতি, বিবিসির মহাপরিচালক ও হেড অব নিউজের পদত্যাগ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:২৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • 125

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ বিকৃতভাবে সম্প্রচার করার অভিযোগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং হেড অব নিউজ ডেবোরা টারনেস পদত্যাগ করেছেন।

সোমবার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় বিবিসি।

সংস্থাটির পক্ষপাতিত্ব ও ধারাবাহিক বিতর্কের কারণে টিম ডেভির ওপর চাপ বাড়ছিল। একসঙ্গে দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগ বিবিসির ইতিহাসে নজিরবিহীন বলে জানিয়েছে সূত্রটি।

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানায়, বিবিসির প্যানোরামা প্রোগ্রামে ট্রাম্পের একটি ভাষণের দুটি অংশ কেটে একত্রে প্রচার করা হয়, যাতে মনে হয় তিনি ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিলে সহিংসতা উসকে দিয়েছেন।

রোববার পদত্যাগের সময় টিম ডেভি বলেন, “বিবিসি নিখুঁত নয়। সাম্প্রতিক বিতর্ক আমার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। ভুল হয়েছে, আর তার সর্বোচ্চ দায় আমার।”

অন্যদিকে ডেবোরা টারনেস বলেন, “প্যানোরামা ঘিরে বিতর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা বিবিসির ক্ষতি করছে। পাবলিক লাইফের নেতাদের জবাবদিহি থাকতে হয়, তাই আমি পদত্যাগ করছি।”

দ্য টেলিগ্রাফ প্রকাশিত এক নথিতে বলা হয়, বিবিসির আরবিক বিভাগে ইসরায়েল-গাজা যুদ্ধের সংবাদ কাভারেজে পক্ষপাতের “ব্যবস্থাগত সমস্যা” রয়েছে। এছাড়া ট্রান্সজেন্ডার ইস্যুতেও একপেশে অবস্থানের অভিযোগ তোলা হয়।

ঘটনার পর ট্রাম্প বলেন, “বিবিসির কর্মকর্তারা পদত্যাগ করছেন কারণ তারা আমার নিখুঁত ভাষণ বিকৃত করেছেন। এরা গণতন্ত্রের জন্য ভয়ানক ক্ষতিকর অসৎ মানুষ।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ট্রাম্পের ভাষণ বিকৃতি, বিবিসির মহাপরিচালক ও হেড অব নিউজের পদত্যাগ

Update Time : ০১:২৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫