ঢাকায় পা রাখলেন তারেক রহমান

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • 157

দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ।
ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এর আগে লন্ডন থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫৫ মিনিটে তারেক রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে স্বল্প যাত্রাবিরতির পর বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হন।
প্রায় ১৭ বছর পর দেশের মাটিতে ফেরার এই যাত্রায় তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিএনপি মিডিয়া সেল জানায়, বিমানবন্দর থেকে তারেক রহমান বুলেটপ্রুফ বিশেষ বাসে করে প্রথমে এভারকেয়ার হাসপাতালে যাবেন। পরে তিনি গুলশানে মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের পাশের বাসায় অবস্থান করবেন।
উল্লেখ্য, ২০০৭ সালের ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হয়ে এক বছর কারাভোগের পর ২০০৮ সালে চিকিৎসার উদ্দেশ্যে তিনি লন্ডনে যান। এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করছিলেন। দেশের আকাশসীমায় প্রবেশের পর তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি প্রকাশ করে লেখেন, দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ঢাকায় পা রাখলেন তারেক রহমান

Update Time : ১২:০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫