তারেককে অনশন ভেঙে আপিল করার আহ্বান ইসি সচিবের

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:২৬:২২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • 118

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানকে অনশন ভেঙে আপিল করার আহ্বান জানিয়েছেন। রোববার (৯ নভেম্বর) আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নিবন্ধন ছাড়া নির্বাচন কার্যক্রমে অংশগ্রহণ সম্ভব নয়, তাই আপিল করার পরামর্শ দেওয়া হয়েছে।

সচিব আরও বলেন, যাদের নিবন্ধন সংক্রান্ত কিছু ঘাটতি আছে, তারা চাইলে আপিল বা সংশোধনের আবেদন করতে পারেন। আপিল করতে হলে সচিবালয়ের মাধ্যমে সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর আবেদন করতে হয়। আপিলের জন্য কোনো সময়সীমা নির্ধারিত নয়।

প্রবাসী ভোটার অ্যাপ লঞ্চের তারিখ পরিবর্তন হয়ে ১৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। একই দিনে ইসি চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করবে।

কেপিআই এলাকায় রাজনৈতিক সমাবেশ নিয়ে তিনি বলেন, এটি একটি সংবেদনশীল এলাকা, তাই আইন ও নিরাপত্তা বিধি মেনে চলতে হবে। নিবন্ধন ছাড়া কোনো অনুষ্ঠান আয়োজন হলে তা আইনগতভাবে কমিশন বিবেচনা করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

তারেককে অনশন ভেঙে আপিল করার আহ্বান ইসি সচিবের

Update Time : ১০:২৬:২২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫