ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

  • Reporter Name
  • Update Time : ১২:৪১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
  • 279

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগরে চলাচলরত যানবাহনগুলো ক্রটিমুক্ত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এটি বাস্তবায়ন না হলে, মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৪ অক্টোবর) বিআরটিএর সদর কার্যালয়ের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপরিবহনের সৌন্দর্যের ওপর নগরের সৌন্দর্য ও দেশের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে। লক্ষ্য করা যাচ্ছে কিছু বাস/মিনিবাসের রংচটা, জরাজীর্ণ, জানালা/দরজার কাঁচ ভাঙা, সামনে/পেছনের লাইট ভাঙা।

কোনো কোনো বাস থেকে কালো ধোঁয়াও নির্গমন হচ্ছে। এছাড়া কিছু বাস/মিনিবাসে ভেতরে ফ্যান থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তা ভাঙা ও অচল দেখা যায়। সিটের কভারও অপরিষ্কার। অস্বাস্থ্যকর ও ত্রুটিযুক্ত যানবাহনে যাত্রীদের চলাচলে নানাবিধ ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা-২৫ অনুযায়ী ত্রুটিমুক্ত যানবাহন চলাচলের বাধ্যবাধকতা এবং এর ব্যত্যয়ে আইনের ধারা ৭৫ অনুযায়ী কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

এ অবস্থায়, সংশ্লিষ্ট মোটরযান মালিকদের আগামী ৩০ নভেম্বর মধ্যে রংচটা, জরাজীর্ণ, জানালা/দরজার কাঁচ ভাঙা, সামনে/পেছনের লাইট ভাঙা, কালো ধোঁয়া নির্গমনকারী ত্রুটিপূর্ণ বাস/মিনিবাসগুলো ত্রুটিমুক্ত করতে অনুরোধ করা যাচ্ছে।

অন্যথায়, আগামী ৩০ নভেম্বরের পর মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এসব যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফাস্ট নিউজ ৭১/ দ ম দ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

Update Time : ১২:৪১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২