দলীয় নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আদাবর থানার যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দলের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, দলীয় নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তাফা জামান এ বহিষ্কার সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, দলের শৃঙ্খলা রক্ষার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
ডেস্ক নিউজ 






















