দিল্লিতে রেস্তোরাঁয় আগুনের ঘটনায় ৫ বাংলাদেশী আহত

ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি রেস্তোরাঁয় আগুনের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশী আহত হয়েছেন বলে জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।

বুধবার (৩ জুন) দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের ভেরিফাইড অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আহতদের মাঝে তিনজন সাকেতের ম্যাক্স হাসপাতালে ও বাকি দু’জন সফদারজাং হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় শোক প্রকাশ করে হাইকমিশন আরো জানায়, ভারতীয় কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর আগে, স্থানীয় সময় বুধবার (৩ জুন) সকালে দিল্লির মালভিয়া নগরের লেমন গ্রিন রেস্তোরাঁয় আগুন লাগে। এ ঘটনায় প্রশাসন চারজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও স্থানীয় বিজেপি বিধায়ক সতীশ উপাধ্যায় বলেছেন, নিহতের সংখ্যা ২১ জন এবং ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে। বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

দিল্লিতে রেস্তোরাঁয় আগুনের ঘটনায় ৫ বাংলাদেশী আহত

Update Time : ০৯:৪৮:০০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬