খুলনা প্রতিনিধিঃ দুর্বৃত্তদের হামলায় দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জাকির হোসেন গুরুতর আহত হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, দুর্বৃত্তদের এলোপাথাড়ি হামলায় তার ১ টি একটি পা ভেঙ্গে যায় ও শরীরজুড়ে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয় । ১২ জুন রবিবার রাত পৌনে ৮ টার দিকে বারাকপুর ইউনিয়নের বোয়ালেরচর এলাকায় এ ঘটনা ঘটে । গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত চেয়ারম্যানের স্বজনেরা।
Reporter Name 
























