দেশে ফিরলেন খালেদা জিয়া

লন্ডনে চার মাস চিকিৎসা দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে সকাল ১০টা ৪২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে অবতরণের পর খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা।

এদিকে খালেদা জিয়াকে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিয়েছে বিএনপির নেতা-কর্মীরা। দেশের বিভিন্ন স্থান থেকে আগত নেতা-কর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।

বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সাথে আরো ফিরেছেন জোবাইদা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, মেডিক্যাল টিমের সদস্যরাসহ তার সফরসঙ্গীরা।

এদিকে বেগম খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণকে সহজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, ‘চার মাস চিকিৎসা শেষে আজ দেশে ফিরে আসছেন বেগম জিয়া। এটি আমাদের জন্য, দেশ ও জাতির জন্য আনন্দের দিন। কারণ তার দেশে ফিরে আসা আমাদের গণতন্ত্র উত্তরণের পথকে সহজ করবে। পুরো দেশকে বৈষম্যহীন পরিস্থিতির দিকে ধাবিত করবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

দেশে ফিরলেন খালেদা জিয়া

Update Time : ০৬:৫১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫