দেশে ফেরার সিদ্ধান্ত ‘একক নিয়ন্ত্রণাধীন নয়’, জানালেন তারেক রহমান

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:৪৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • 136

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, গুরুতর অসুস্থ মা বেগম খালেদা জিয়ার কাছে যাওয়ার আকাঙ্ক্ষা থাকলেও তা বাস্তবায়নের সিদ্ধান্ত তার একার নিয়ন্ত্রণে নেই। শনিবার সকালে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

তিনি লেখেন, খালেদা জিয়া বর্তমানে সংকটাপন্ন অবস্থায় সিসিইউতে চিকিৎসাধীন। তার রোগমুক্তির জন্য দেশবাসীর দোয়া ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

তারেক রহমান আরও উল্লেখ করেন, দেশি–বিদেশি চিকিৎসক দল সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিচ্ছে এবং বন্ধুপ্রতীম কয়েকটি রাষ্ট্র উন্নত চিকিৎসাসহ প্রয়োজনীয় সহযোগিতার আগ্রহ দেখিয়েছে।

মায়ের পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষার কথা জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক বাস্তবতার কারণে দেশে ফেরা তার একক সিদ্ধান্তে সম্ভব নয়। পরিস্থিতি অনুকূলে এলেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে রয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত সংকটময়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

দেশে ফেরার সিদ্ধান্ত ‘একক নিয়ন্ত্রণাধীন নয়’, জানালেন তারেক রহমান

Update Time : ০২:৪৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫