দ্বিতীয় দিনে আ.লীগের ১২১২ মনোনয়ন ফরম বিক্রি

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • 127

নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে ১২১২টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সরাসরি মনোনয়ন ফরম কিনেছেন ১১৮০ জন। আর অনলাইনে মনোনয়ন ফরম কিনেছেন ৩২ জন।
রোববার (১৯ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি জানান, দ্বিতীয় দিনে ১১৮০টি ফরম মনোনয়ন প্রত্যাশীরা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগ্রহ করেছেন। এছাড়া অনলাইনের মাধ্যমে ফরম সংগ্রহ করেছেন আরও ৩২ জন। সব মিলিয়ে ফরম বিক্রি হয়েছে ১২১২টি। এর মাধ্যমে দলের আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা। শনিবার প্রথম দিনে ১০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়। এতে দলের আয়ের খাতায় যোগ হয় ৫ কোটি ৩৭ লাখ টাকা। আর এ দুই দিনে মোট ১১ কোটি ৪৩ লাখ টাকার মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি। এ সময় বিপ্লব বড়ুয়া বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনেও প্রার্থীর অংশগ্রহণ বেড়েছে বলে জানান দলটির দপ্তর সম্পাদক। তিনি বলেন, আমরা প্রত্যাশা করি, এই দুই দিনের তুলনায় আরও বেশি বা সমপরিমাণ মনোনয়ন ফরম আগামী দুই দিনে বিক্রি হবে। এক প্রশ্নের জবাবে বিপ্লব বড়ুয়া বলেন, আওয়ামী লীগই প্রথম অনলাইনে মনোনয়ন ফরম বিক্রি করা শুরু করেছে। আর কোনো দল এটি করেনি। এ পক্রিয়া জনপ্রিয় হতে সময় লাগবে। গত দুইদিনে ৪৬ জন অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। এই সংখ্যাটি কম নয়। এর আগে, গতকাল (শনিবার) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করা হয়। এরপর থেকে উৎসবের আমেজে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন মনোনয়ন প্রত্যাশীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

দ্বিতীয় দিনে আ.লীগের ১২১২ মনোনয়ন ফরম বিক্রি

Update Time : ০৫:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩