ধূমপানের ভিডিও ভাইরাল হওয়ায় ৮ম শ্রেনীর চার ছাত্রী বহিষ্কার

  • Reporter Name
  • Update Time : ০১:২২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • 201

ধূমপানের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ায় ৮ম শ্রেনীর চার শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযুক্ত শিক্ষার্থীর সবাই টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এ্যান্ড কলেজের ছাত্রী।

মঙ্গলবার ওই চার শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে এনে বহিষ্কারের বিষয়টি অবগত করেন কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ শিক্ষা প্রতিষ্ঠানের পোশাক পরিহিত শিক্ষার্থীদের ধূমপান করতে দেখা যায়। ভাইরাল ভিডিওটি গত ২০ এপ্রিল নজরে আসে স্কুল কর্তৃপক্ষের। তখন স্কুল বন্ধ থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই ছাত্রীরা এ বিদ্যালয়ে পড়লে তারা অন্য শিক্ষার্থীদের তিরস্কারের শিকার হয়ে বিব্রতকর অবস্থায় পড়তে পারেন। তাই তাদের অভিভাবকদের ডেকে এনে অন্য বিদ্যালয়ে ভর্তির পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা মুঠোফোনে বলেন, ছাত্রীদের ধূমপানের বিষয়ে আমি অবগত নই। ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধূমপানের ভিডিও ভাইরাল হওয়ায় ৮ম শ্রেনীর চার ছাত্রী বহিষ্কার

Update Time : ০১:২২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২