প্রথম রোজাতেই চড়া পেঁয়াজের দাম, কেজিতে বাড়ল ১০-১৫ টাকা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • 92

পবিত্র রমজানের প্রথম দিনেই রাজধানীর বাজারে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের দাম। সরবরাহ সংকট ও চাহিদার অজুহাতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে প্র

তি কেজি পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। রমজানের শুরুতেই নিত্যপণ্যের এমন চড়া দামে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি কাঁচাবাজার ও রায়েরবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, গত কয়েক দিনের ব্যবধানে কেজিপ্রতি পেঁয়াজের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আকারে ছোট পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। তবে কোনো দোকানেই ৬০ টাকার নিচে ভালো মানের পেঁয়াজ মিলছে না।

পেঁয়াজ বিক্রেতা হাসান মাহমুদ বলেন, মৌসুমের শেষের দিকে সরবরাহ কমে যাওয়া, পরিবহন খরচ বৃদ্ধি এবং চাহিদা বাড়ার কারণে বাজারে দাম বেড়েছে। রমজানকে কেন্দ্র করে পাইকারি পর্যায়ে চাহিদা বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।

খুচরা বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে বেশি দামে কিনতে হওয়ায় বাধ্য হয়েই বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। আগের তুলনায় মোকামে কয়েক দফা দাম বেড়েছে বলেও জানান তারা।

ক্রেতা মারুফ হোসেন বলেন, গত সপ্তাহে ১০০ টাকার নিচে দুই কেজি পেঁয়াজ কিনেছেন, এখন একই পরিমাণ কিনতে গুনতে হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা।

রিকশাচালক মো. শুক্কুর আল আমিন বলেন, দুই দিন আগে ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছেন। ছোট পরিবার হওয়ায় সপ্তাহখানেক চলবে, তবে পরে বেশি দামেই কিনতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

প্রথম রোজাতেই চড়া পেঁয়াজের দাম, কেজিতে বাড়ল ১০-১৫ টাকা

Update Time : ০২:০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬