প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. অনুপম সেন। একইসাথে বিশ্ববিদ্যালয়টির প্রো-ভিসি ও কোষাধ্যক্ষও পদত্যাগ করেছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।

তিনি বলেন, ‘ভিসি অনুপম সেন বার্ধক্যজনিত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছেন। এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রো-ভিসি ও কোষাধ্যক্ষ পদত্যাগ করেছেন।’

এর আগে গত দু’দিন ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ নিয়ে বুধবার থেকে তিনটি ক্যাম্পাসে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অন্যদের জোরপূর্বক পদত্যাগের ঘটনা ঘটলেও ব্যতিক্রম ছিল চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। সেই সময় শিক্ষার্থীদের একটি অংশ ভিসির পদত্যাগের দাবি করলে বড় একটি অংশ ড. অনুপম সেনের পক্ষে ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ

Update Time : ০৩:১৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪