ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

সোমবার (৭ জুলাই) সকালে সিলেটের হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল, ছাত্র-জনতার আন্দোলন বিশেষ করে জুলাইয়ের রক্তাক্ত ছাত্র গণঅভ্যুত্থান, যে নতুন পথ দেখিয়েছে তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। আমাদের ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ১৭০০ এর উপরে মানুষকে গুম করা হয়েছে। পরবর্তীতে চব্বিশের জুলাই আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার পতন হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সময়ে দেশের মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য যে লড়াই করেছে, আমরা সবাই আশাবাদী নির্বাচনের মধ্য দিয়ে দেশ রাইট ট্র্যাকে ফিরবে।

মির্জা ফখরুল জুলাই আগস্টসহ গত ১৫ বছরে যারা হতাহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানান।

জিয়ারত শেষে সকাল সাড়ে ১১টায় নগরীর পাঠানটুলায় সানরাইজ কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন। পরে দুপুর ২টায় দরগাহ গেটের হোটেল স্টার প্যাসিফিকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত বিশেষ স্মরণ ও সম্মাননা অনুষ্ঠানে অংশ নিবেন তারা। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন মির্জা ফখরুল।

সোমবার সকালে একদিনের সংক্ষিপ্ত সফরে সিলেটে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বেশ কয়েকজন শীর্ষ নেতা। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে : মির্জা ফখরুল

Update Time : ০৩:১১:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫