বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ সুস্পষ্ট আকার ধারণ করেছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন সারাদেশে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ বর্তমানে উড়িষ্যা-অন্ধ্র উপকূলের অদূরে অবস্থান করছে এবং আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে উত্তর প্রদেশ থেকে আসাম পর্যন্ত।
পূর্বাভাস অনুযায়ী আজ রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন স্থানে এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
শনিবার থেকে সোমবার পর্যন্ত ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।
ডেস্ক নিউজ 


















