বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত : রাজনাথ সিং

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • 158

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বাংলাদেশকে নিয়ে ভারত কোনো ধরনের উত্তেজনা চায় না। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসকে নিজের বক্তব্যের শব্দ চয়ন নিয়ে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম নেটওয়ার্ক-১৮ গ্রুপের সম্পাদক রাহুল জোশিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চাই না। তবে ইউনূসের উচিত নিজের বক্তব্যে ব্যবহৃত শব্দ চয়ন নিয়ে সতর্ক থাকা।”

তিনি আরও বলেন, “ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। তবে আমাদের মূল লক্ষ্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।”

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে চলছে। সাম্প্রতিক কিছু ঘটনা সেই সম্পর্ক আরও জটিল করেছে।

সম্প্রতি ঢাকায় পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফস কমিটি চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইলমাজের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন ড. ইউনূস। এই দুটি দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক তিক্ত।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ অভিযোগ করেছে, ওই বৈঠকে উপহার দেওয়া ‘আর্ট অব ট্রায়াম্ফ’ নামের সংকলনগ্রন্থে ‘গ্রেটার বাংলাদেশ’ নামের একটি মানচিত্র অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে ভারতের আসামকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত : রাজনাথ সিং

Update Time : ০১:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫