আন্তর্জাতিক ডেস্ক:
শীর্ষ বিচারপতিদের নির্দেশে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও সুপ্রিম কোর্টে হাজির করা হয়েছে। এর আগে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ইমরানের গ্রেফতার চ্যালেঞ্জ করার পরিপ্রেক্ষিতে ‘এক ঘণ্টার মধ্যে’ পিটিআই চেয়ারম্যানকে আদালতে হাজির করার জন্য ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরোকে (এনএবি) নির্দেশ দেন বিচারপতিরা।
পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বন্দিয়াল ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার দেশটির বিচার ব্যবস্থার জন্য ‘বড় অসম্মান’ বলে অভিহিত করেছেন।
ইমরান খানের গ্রেফতারকে চ্যালেঞ্জ করে পিটিআইয়ের আবেদনের শুনানির সময় প্রধান বিচারপতি এই মন্তব্য করেন। তিনি ছাড়াও তিন সদস্যের এ বেঞ্চে রয়েছেন বিচারপতি আতহার মিনাল্লাহ ও বিচারপতি মোহাম্মদ আলী মাজহার।
ব্রেকিং :
বিচারপতিদের নির্দেশে ফের সুপ্রিম কোর্টে ইমরান খান
-
Reporter Name - Update Time : ০৬:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- 212
জনপ্রিয়























