Dhaka ০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ স্মার্ট কার্ড পাবেন বীর মুক্তিযোদ্ধারা

  • Reporter Name
  • Update Time : ০৭:০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
  • 320

ফার্স্টনিউজ ডেস্কঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপেক্ষে নির্বাচন কমিশন (ইসি) বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ স্মার্ট কার্ড (উন্নতমানের এনআইডি) দেবে । বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতেই এ বিশেষ স্মার্ট কার্ড দিচ্ছে ইসি।

ইসি কর্মকর্তারা জানান, স্মার্ট কার্ডটিতে থাকবে ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা এবং মুক্তিযোদ্ধার লোগো। এক্ষেত্রে স্মার্ট কার্ডের চিপের ঠিক নিচে বীর মুক্তিযোদ্ধা লেখা থাকবে। আর লোগো থাকবে চিপের ওপরে। ১৮ ডিসেম্বর ইসির বৈঠকে বিষয়টি চূড়ান্ত হতে পারে।

এ বিষয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. নূরুজ্জামান তালুকদার জানিয়েছেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের একটু সম্মানিত করার চেষ্টা আমাদের। তাদের এত অবদান, এটুকু আমরা করতেই পারি। যেহেতু এনআইডিকেন্দ্রিক বিভিন্ন সেবা দেয়া হচ্ছে, সেহেতু তারা যাতে স্মার্ট কার্ড দেখিয়েই নিজেদের পরিচয় নিশ্চিত করতে পারেন- এটাই উদ্দেশ্য। এ জন্য মুক্তিযোদ্ধাদের একটি তালিকা নেয়া হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে। সেই তালিকার ভিত্তিতেই কার্যক্রম সম্পন্ন করা হবে। যেহেতু মুক্তিযো্দ্ধাদের সংখ্যা অনেক, সেহেতু গণবিজ্ঞপ্তি দিয়ে তাদের সাড়া দেয়ার জন্য আহ্বান জানানো হতে পারে।

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবীর বলেন, আমাদের সার্ভারে মুক্তিযোদ্ধাদের জন্য একটি পৃথক জায়গা থাকবে। সেখানে মুক্তিযোদ্ধাদের তথ্য থাকবে। বীর মুক্তিযোদ্ধা লেখা স্মার্ট কার্ডের তথ্য কেবল আমাদের সার্ভাবে থাকবে। অন্য সেবাদাতা প্রতিষ্ঠানগুলো সেটি দেখতে পারবেন না।

২০০৭ সালে দেশে ছবিযুক্ত ভোটার তালিকা প্রস্তুতের কাজ হাতে নেয় ইসি। পরে তার ভিত্তিতেই দেয়া হয় এনআইডি। এরপর ২০১১ সালে এসে বিশ্ব ব্যাংকের সহায়তায় স্মার্ট কার্ড প্রকল্প হাতে নেয় নির্বাচন কমিশন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

জনপ্রিয়

বিশেষ স্মার্ট কার্ড পাবেন বীর মুক্তিযোদ্ধারা

Update Time : ০৭:০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১