বুয়েটে শিগগির কমিটি দেবে মুক্তিযুদ্ধ মঞ্চ

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৮:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
  • 174

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বীর হলের সিট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। পাশাপাশি বুয়েটে খুব শিগগির কমিটি দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
শনিবার (৩০ মার্চ) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে সংগঠনটির নেতারা বলেন, খুব শিগগির বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মরা বুয়েটে মুক্তিযুদ্ধ মঞ্চের কমিটি দিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে বুয়েট প্রশাসনকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য করবে। বুয়েটকে জামায়াত-শিবির ও জঙ্গিদের অভয়ারণ্য হতে দেবে না মুক্তিযুদ্ধ মঞ্চ। বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বীর হলের সিট অন্যায়ভাবে বাতিল করার অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
২০২২ সালে বুয়েটে ছাত্রলীগের সাবেক নেতাদের আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় উদ্দেশ্যেপ্রণোদিতভাবে বাঁধা দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননাকারীদের এখনও বিচার হয়নি। বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
নেতারা বলেন, জাতির জনকের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় বাঁধা প্রদানকারীরা কখনই বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। এদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। যে প্রতিষ্ঠানে জাতির জনককে অবমাননা করা হয় সেই প্রতিষ্ঠান কারা চালায়। বুয়েট প্রশাসনের মুখোশ এরই মধ্যে জাতির সামনে উন্মোচিত হয়েছে। শোকাবহ আগস্টে এরা অত্যন্ত পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকে অবমাননা করেছে কিন্তু বিচার হয়নি। নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রশিবিরের ক্যাডাররা জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বাঁধা দিয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধানকে লঙ্ঘন করেছে। এদের দ্রুত চিহ্নিত করে বহিষ্কারসহ আইনগত ব্যবস্থা নিতে হবে।
তারা বলেন, এরই মধ্যে বুয়েটে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর ও জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তার সুস্পষ্ট প্রমাণ হচ্ছে, সাম্প্রতিক সময়ে ছাত্রলীগের শীর্ষ নেতাদের প্রবেশ ইস্যু ও গতবছর জাতীয় শোকদিবসের কর্মসূচিতে জামায়াত-শিবিরের প্রকাশ্য বাঁধা দেওয়া। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী নিজের জীবন দিয়ে ছিনিয়ে এনেছে এদেশের লাল সবুজের পতাকা। বুয়েটে প্রতিক্রিয়াশীল ছাত্রদল ও শিবিরের কমিটি থাকতে পারলে কেন প্রগতিশীল ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি থাকতে পারবে না? বুয়েট প্রশাসনকে অবশ্যই এ ধরনের পক্ষপাতমূলক আচরণের জবাব দিতে হবে।
কঠোর আন্দোলনের ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ নেতারা বলেন, অবিলম্বে বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা প্রত্যাহার করতে হবে। বুয়েট ছাত্রশিবির কমিটির সব জঙ্গি এবং এদের লালন-পালনকারী শিক্ষকদের চিহ্নিত করে বহিষ্কারসহ আইনের আওতায় এনে বিচার করতে হবে। অন্যথায় বুয়েট ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করবে মুক্তিযুদ্ধ মঞ্চ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বুয়েটে শিগগির কমিটি দেবে মুক্তিযুদ্ধ মঞ্চ

Update Time : ০৬:৫৮:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪