বৃহত্তর ঐক্যের স্বার্থে আট দলের সঙ্গে নির্বাচন করব : নাহিদ ইসলাম

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:০০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • 208

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু ও প্রতিযোগিতাপূর্ণ করতে বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের সঙ্গে একত্রে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

রোববার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম জানান, শুরুতে এনসিপি এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিলেও পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর জোটের প্রয়োজন দেখা দিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন বানচালের চক্রান্ত রুখতে এবং গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রা রক্ষা করতে এই সমঝোতায় পৌঁছানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় স্পষ্ট হয়েছে যে কিছু আধিপত্যবাদী শক্তি এখনো সক্রিয় রয়েছে এবং তারা নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে। এই প্রেক্ষাপটে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণ, নাগরিক ও শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নাহিদ ইসলাম জানান, জামায়াতের নেতৃত্বাধীন এই জোটটি মূলত একটি নির্বাচনী সমঝোতা। সংস্কার, বিচার, দুর্নীতিবিরোধী ও আধিপত্যবাদবিরোধী কর্মসূচিকে সামনে রেখেই জোটটি নির্বাচনে অংশ নেবে। সমঝোতা অনুযায়ী যেখানে এনসিপির প্রার্থী থাকবে না, সেখানে সহযোগী দলের প্রার্থীদের পক্ষে ক্যাম্পেইন করা হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

বৃহত্তর ঐক্যের স্বার্থে আট দলের সঙ্গে নির্বাচন করব : নাহিদ ইসলাম

Update Time : ১০:০০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫