বৃহস্পতিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

  • Reporter Name
  • Update Time : ০১:৪১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
  • 210

নিজস্ব প্রতিবেদক

দলীয় নেতাকর্মী গ্রেপ্তার, হামলা-মামলা ও জামিন বাতিলের প্রতিবাদে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়।

এতে রিজভী বলেন, সারাদেশে ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেপ্তার, জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে পাঠানো, পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ঢাকা মহানগরসহ সারাদেশে জেলা এবং মহানগরে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। তবে এই কর্মসূচি খুলনা মহানগর ও খুলনা বিভাগের জেলাগুলোর জন্য প্রযোজ্য হবে না।

ফাস্ট নিউজ ৭১/ দ ম দ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বৃহস্পতিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

Update Time : ০১:৪১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২