ভেনিজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:৫৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • 10

দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভেনিজুয়েলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের এই অপূরণীয় শোকের মুহূর্তে আমরা পাশে আছি। একই সঙ্গে আহত সবার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ ভেনিজুয়েলার জনগণের প্রতি পূর্ণ সংহতি ও সহমর্মিতা প্রকাশ করছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বাংলাদেশ সবসময় রয়েছে। আমরা ভেনিজুয়েলা সরকার ও জনগণের জন্য এই দুর্যোগ মোকাবিলায় শক্তি, সহনশীলতা এবং দ্রুত পুনরুদ্ধার কামনা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

ভেনিজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

Update Time : ১০:৫৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬