ভেনেজুয়েলা ‘কথা না শুনলে’ ফের হামলা : ট্রাম্প

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৪:৪১:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • 304

ভেনেজুয়েলার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ কিংবা তার নেতৃত্বাধীন সরকার যদি যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরুদ্ধে যায়, তাহলে দেশটিতে আবারও সামরিক অভিযান চালানো হতে পারে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সম্ভাব্য সেই হামলা আগের চেয়েও ভয়াবহ হতে পারে।

রোববার মার্কিন সাময়িকী দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, দেলসি রদ্রিগুয়েজ যদি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী পদক্ষেপ না নেন, তাহলে তাকে বড় মূল্য দিতে হবে।

তিনি দাবি করেন, ভেনেজুয়েলায় দ্বিতীয়বার অভিযান চালানোর জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের রয়েছে।

ট্রাম্প আরও বলেন, নতুন করে শপথ নেওয়া কিছু কর্মকর্তার সঙ্গে যুক্তরাষ্ট্রকে কাজ করতে হচ্ছে এবং তিনি আশা করেন তারা সহযোগিতা করবেন। যথাসময়ে ভেনেজুয়েলায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ভেনেজুয়েলার তেল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ চায় যুক্তরাষ্ট্র এবং এ বিষয়ে তাদের অবস্থান অনড়।

উল্লেখ্য, গত শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্র। বর্তমানে তারা নিউইয়র্কের একটি ফেডারেল কারাগারে বন্দি আছেন।

মাদুরোকে অপহরণের বিষয়ে সাফাই গেয়ে ট্রাম্প বলেন, একে সরকার পরিবর্তন বা পুনর্গঠন যা-ই বলা হোক না কেন, এতে ভেনেজুয়েলারই মঙ্গল হয়েছে। তার দাবি, মাদুরোর শাসনে দেশটি এমন অবস্থায় পৌঁছেছিল, যার চেয়ে খারাপ আর হওয়া সম্ভব ছিল না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ভেনেজুয়েলা ‘কথা না শুনলে’ ফের হামলা : ট্রাম্প

Update Time : ০৪:৪১:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬