যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ : চালক নিহত, আহত ৮৯ জন

যুক্তরাজ্যের বেডফোর্ড শহরের কাছে দুই ট্রেনের সংঘর্ষ ঘটেছে। এতে একটি ট্রেনের চালক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮০ জনেরও বেশি যাত্রী। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকেলে মিনিটে ঘটেছে এই সংঘর্ষ। যুক্তরাজ্যের ইস্ট ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ১১ জন যাত্রীর অবস্থা খুবেই গরুতর, ২২ জনের অবস্থা গুরুতর এবং ৫৬ জন আশঙ্কামুক্ত।

রেল ট্র্যাকিং ওয়েবসাইটগুলোর বরাতে জানা গেছে, উভয় ট্রেনই দক্ষিণ লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের দিকে যাচ্ছিল। বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বেডফোর্ড শহরের বাইরে সংঘর্ষ হয় ট্রেন দু’টির। অল্প সময়ের মধ্যেই আহত যাত্রীদের উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয় প্রশাসন।

লন্ডন পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “ট্রেন দুর্ঘটনার ব্যাপারে আমরা জানতে পেরেছি। বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন এবং চালকের মৃত্যু হয়েছে। এটা খুবই দুঃখজনক। আমাদের কর্মকর্তা ও সদস্যরা বেডফোর্ড পুলিশ সহকর্মীদের সহযোগিতা করছে। পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী বাহিনীর সদসরা সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আহতদের যত দ্রুত সম্ভব হাসপতালে নেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুলেন্স সেখানে মজুত আছে।”

যুক্তরাজ্য রেলের পূর্ব মিডল্যান্ড বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল শুক্রবার ৩টা ৫০ মিনিটে নটিংহ্যাম থেকে একটি ট্রেন দক্ষিণ লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের দিকে যাচ্ছিল। কাছাকাছি সময়ে করবি শহর থেকে একই স্টেশনের দিকে যাচ্ছিল আরেকটি ট্রেন। কোনো প্রকার সংকেত, বা কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই সংঘর্ষ ঘটে ট্রেন দু’টির।

পিটার ন্যাপ নামের এক যাত্রী ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে জানিয়েছেন, “হঠাৎ আমি আমার আসন থেকে ছিটকে পড়লাম এবং সামনে ধোঁয়া দেখতে পেলাম। মানুষজন কাঁদছিল, চিৎকার করছিল; খুব বিভ্রান্ত অবস্থায় ছিল তারা।”

“আমি ওঠার পর দেখলাম আশেপাশে অনেকের হাত-পা ভেঙে গেছে, অনেকে এমনকি কথা বলার অবস্থাতেও নেই।”

পিটার জানান, দুর্ঘটনায় তিনি আঘাত পেয়েছেন, তবে তা গুরুতর নয়।

সূত্র : এপি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ : চালক নিহত, আহত ৮৯ জন

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ : চালক নিহত, আহত ৮৯ জন

Update Time : ০৩:১৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬