যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের জাহাজ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:৪৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • 170

যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগামী জাহাজে অবরোধ আরোপ কার্যকর করার পরও একটি চীনা ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

সোমবার থেকে মার্কিন নৌবাহিনী এ অবরোধ কার্যকর করে। তবে নিষেধাজ্ঞার আওতায় থাকা সত্ত্বেও ‘রিচ স্টারি’ নামের জাহাজটি বাধা ছাড়াই উপসাগরীয় অঞ্চল পার হয়ে যায়।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির অবরোধ কার্যকর হওয়ার পর এটাই প্রথম কোনো ট্যাংকার যা ওই অঞ্চল থেকে বের হয়ে এসেছে। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় আড়াই লাখ ব্যারেল মিথানল নিয়ে যাত্রা করছিল। এটি সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেডের মালিকানাধীন।

এদিকে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা ও ইরানের পাল্টা হুমকির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট—উভয় তেলের দামই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে বাজার বিশ্লেষকদের বরাতে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের জাহাজ

Update Time : ০২:৪৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬