যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি, অবস্থান পরিবর্তন এবং পরস্পরবিরোধী বক্তব্যের কারণে আলোচনার অগ্রগতিতে বাধা সৃষ্টি হয়েছে। এছাড়া হরমুজ প্রণালি-তে মার্কিন নৌ অবরোধকে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখছে।
এ পরিস্থিতিতে আলোচনা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছে ইরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফা আলোচনার জন্য পাকিস্তানে প্রতিনিধিদল পাঠানোর কথা জানিয়েছেন। তবে ইরান আগেই জানিয়েছে, অবরোধ বহাল থাকলে তারা আলোচনায় বসবে না।
বর্তমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শিগগিরই শেষ হতে পারে, ফলে পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।
ডেস্ক নিউজ 
























