রবিবার বাজারে আসছে ১০ টাকার নতুন নকশার নোট

  • Reporter Name
  • Update Time : ১২:৪৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
  • 235

ফার্স্ট নিউজ ডেস্কঃ  

প্রচলিত নোটের কিছুটা পরিবর্তন করে বাজারে আসছে নতুন নকশায় তৈরি ১০ টাকার নোট। আগামী রোববার ছাড়া হতে পারে এই নোট। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন নোটেও প্রচলিত ১০ টাকার নোটের মূল রং, নকশা ও আকার অপরিবর্তিত থাকছে। তবে নোটের সামনের দিকের ওপরের বাম কোণে মুদ্রিত ‘১০’ ও মাঝখানে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখাটি লালচের পরিবর্তে সাদা হবে। গভর্নরের স্বাক্ষর কালোর পরিবর্তে লালচে-খয়েরি রঙের হবে। নতুন নোটের সামনের ভাগে ইন্টাগ্লিও (অসমতল ছাপা) মুদ্রণ থাকবে না।

নোটের আকার দৈর্ঘ্যে ১২৩ মিলিমিটার। আর প্রস্থে থাকছে আগের মতোই ৬০ মিলিমিটার। নোটের অন্য নিরাপত্তা বৈশিষ্ট্য (নিরাপত্তা সুতা, জলছাপ, মাইক্রোটেক্সট ইত্যাদি) এবং নোটের পেছনভাগের অফসেট মুদ্রণও থাকছে আগের মতোই।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রোববার তাদের মতিঝিল অফিস এবং পরবর্তীতে তাদের অন্য অফিস থেকে নতুন ১০ টাকার নোট সরবরাহ করা হবে।নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ১০ টাকার নোটও চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রবিবার বাজারে আসছে ১০ টাকার নতুন নকশার নোট

Update Time : ১২:৪৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২