ফার্স্টনিউজ ডেস্ক
রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের ওপর উঠে যায় বাসটি। মাইক্রোবাসের ড্রাইভারসহ যাত্রীরা সামান্য আহত হয়েছেন। তবে কেউ গুরুতর হতাহত হননি। অল্পের জন্য রক্ষা পান সসবাই। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দর সড়কের খিলক্ষেতের লা মেরিডিয়ানস হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে এনা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৯০৬৯) ময়মনসিংহ যাওয়ার পথে খিলক্ষেতে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-১৩-১৮৬২) ওপর উঠে যায় বাসটি। দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করে। বাসটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বলে জানান তিনি।
Reporter Name 



















