রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • 40

মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে নগরীর নওদাপাড়া ও শিরোইল বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এতে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম জানান, নির্বাচন পরিচালনা কমিটিতে বাস মালিক সমিতির প্রতিনিধি রাখার বিষয়টি নিয়ে সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়। পরে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।

বৈঠক শেষে শ্রমিকদের একটি অংশ শিরোইল বাস টার্মিনালে গিয়ে নিরপেক্ষ নির্বাচন পরিচালনা কমিটি গঠন না হওয়া পর্যন্ত সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। দূরপাল্লার বাসগুলোকে রাত পর্যন্ত চলাচলের সুযোগ দেওয়া হলেও মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতির কারণে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে কমিটিতে বাস মালিক সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্তির বিরোধিতা করেন শ্রমিক ইউনিয়নের সদস্য এরশাদ আলী পল্টু। এ নিয়ে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের সঙ্গে তার তীব্র বাগবিতণ্ডা হয়।

এরশাদ আলী পল্টু বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে বাস চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

Update Time : ১২:১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬