লালবাগে দোকান মালিকদের উদ্যোগে সড়কে সিসি ক্যামেরা স্থাপন

  • Reporter Name
  • Update Time : ০১:১২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
  • 231

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পুরান ঢাকার খান মোহাম্মদ মসজিদ চৌরাস্তা থেকে লালবাগ কেল্লার সামনে নবাবী ভোজ রেস্টুরেন্ট পযর্ন্ত ১৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। লালবাগ রোড দোকান মালিক সমিতির উদ্যোগে এই সিসি ক্যামেরা স্থাপন করা হয়।

মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় লালবাগ রহমতুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ (বালক শাখা) অডিটরিয়ামে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই সিসি ক্যামেরা চালু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে চুরি, সিঁধেল চুরি, দস্যুতা, মাদকসহ বিভিন্ন বিষয় এই সিসি ক্যামেরার পর্যবেক্ষণে আসবে। এতে এখানে কেউ অপরাধ করলে সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। এখানকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের সহায়ক হিসেবে সিসি ক্যামেরাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ আনোয়ার ইকবাল সান্টু। আরও উপস্থিত ছিলেন- পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মুর্শেদ প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

লালবাগে দোকান মালিকদের উদ্যোগে সড়কে সিসি ক্যামেরা স্থাপন

Update Time : ০১:১২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩