শপথ নিলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:৩০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • 272

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও তেলমন্ত্রী ডেলসি রদ্রিগেজ। যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির নির্দেশে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

সোমবার রাজধানী কারাকাসে ন্যাশনাল অ্যাসেম্বলিতে আয়োজিত অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে শপথ নেন ডেলসি রদ্রিগেজ।

শপথ গ্রহণের সময় তিনি ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট ও সমাজতান্ত্রিক নেতা হুগো শ্যাভেজের নাম স্মরণ করে বলেন, কমান্ডার হুগো শ্যাভজের নামে তিনি এই দায়িত্ব গ্রহণ করছেন।

শপথ অনুষ্ঠানে রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস আটক হওয়ার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি যুক্তরাষ্ট্রের হাতে আটক এই দম্পতিকে ‘জাতীয় বীর’ হিসেবে অভিহিত করে বলেন, উত্তর আমেরিকায় তাদের জিম্মি করে রাখা হয়েছে এবং সেই বেদনা নিয়েই তিনি দেশের দায়িত্ব গ্রহণ করছেন।

গত শনিবার ভোরে কারাকাসে মার্কিন কমান্ডোদের অভিযানে মাদুরো দম্পতিকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। মাদুরো আটক হওয়ার পরপরই ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ডেলসি রদ্রিগেজকে অবিলম্বে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালনের নির্দেশ দেয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সাময়িকভাবে ভেনেজুয়েলার পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। প্রয়োজনে পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটিতে মার্কিন সেনা মোতায়েনের হুমকিও দিয়েছেন তিনি। শুরুতে কঠোর প্রতিক্রিয়া দেখালেও ডেলসি রদ্রিগেজ পরে জানিয়েছেন, দেশের তেল সম্পদ ও স্থিতিশীলতার স্বার্থে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতায় প্রস্তুত। তবে এই সংকটময় পরিস্থিতিতে ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে গড়াবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

শপথ নিলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ

Update Time : ১২:৩০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬